বর্তমানে টি-২০ ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চচাইজিতে পরিণত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। বর্তমানে আইপিএল এর দর্শক প্রিয়তা সকল লিগকে অতিক্রম করে গিয়েছে। প্রতিটি আসরে একজন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় গোটা আসরে আধিপত্য বিস্তার করে। খেলা ডেস্ক এর এই নিবন্ধে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখুন কোন কোন খেলোয়াড় রয়েছে সেখানে। এযাবৎ আইপিএল ইতিহাসে অনুষ্ঠিত ১৮ টি আসরে কে কে থাকছে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চলুন দেখে আসা যাকঃ
আইপিএল ইতিহাসে প্রতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

এখন পর্যন্ত আইপিএল এর ১৮ আসর অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি আসরে আমরা দেখেছি একজন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। যার আধিপত্য দেখেছি গোটা আসর জুড়ে। শতক, অর্ধ-শতক, চার, ছক্কার দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়েছে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে। প্রতি আসরে একজন ব্যাটসম্যান অরেঞ্জ ক্যাপ জিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট পরেন। আইপিএল ইতিহাসে প্রতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার কার নাম আছে চলুন দেখে আসিঃ
| আসর | সর্বোচ্চ রান সংগ্রাহক | দল | ম্যাচ | মোট রান | গড় | স্ট্রাইক রেট | সেঞ্চুরি | হাফ-সেঞ্চুরি | সর্বোচ্চ স্কোর |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ২০০৮ | শন মার্শ | কিংস ইলেভেন পাঞ্জাব | ১১ | ৬১৬ | ৬৮.৪৪ | ১৩৯.৬৮ | ১ | ৫ | ১১৫ |
| ২০০৯ | ম্যাথু হেইডেন | চেন্নাই সুপার কিংস | ১২ | ৫৭২ | ৫২.০০ | ১৪৪.৮১ | ০ | ৫ | ৮৯ |
| ২০১০ | সচিন তেন্ডুলকর | মুম্বাই ইন্ডিয়ান্স | ১৫ | ৬১৮ | ৪৭.৫৩ | ১৩২.৬১ | ০ | ৫ | ৮৯ |
| ২০১১ | ক্রিস গেইল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১২ | ৬০৮ | ৬৭.৫৫ | ১৮৩.১৩ | ২ | ৩ | ১০৭ |
| ২০১২ | ক্রিস গেইল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৫ | ৭৩৩ | ৬১.০৮ | ১৬০.৭৪ | ১ | ৭ | ১২৮ |
| ২০১৩ | মাইকেল হাসি | চেন্নাই সুপার কিংস | ১৬-১৭ | ৭৩৩ | ৫২.৩৫ | ১২৯.৫০ | ০ | ৬ | ৯৫ |
| ২০১৪ | রবিন উথাপ্পা | কলকাতা নাইট রাইডার্স | ১৬ | ৬৬০ | ৪৪.০০ | ১৩৭.৭৮ | ০ | ৫ | ৮৩ |
| ২০১৫ | ডেভিড ওয়ার্নার | সানরাইজার্স হায়দরাবাদ | ১৪ | ৫৬২ | ৪৩.২৩ | ১৫৬.৫৪ | ০ | ৭ | ৯১ |
| ২০১৬ | বিরাট কোহলি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৬ | ৯৭৩ | ৮১.০৮ | ১৫২.০৩ | ৪ | ৭ | ১১৩ |
| ২০১৭ | ডেভিড ওয়ার্নার | সানরাইজার্স হায়দরাবাদ | ১৪ | ৬৪১ | ৫৮.২৭ | ১৪১.৮১ | ১ | ৪ | ১২৬ |
| ২০১৮ | কেন উইলিয়ামসন | সানরাইজার্স হায়দরাবাদ | ১৭ | ৭৩৫ | ৫২.৫০ | ১৪২.৪৪ | ০ | ৮ | ৮৪ |
| ২০১৯ | ডেভিড ওয়ার্নার | সানরাইজার্স হায়দরাবাদ | ১২ | ৬৯২ | ৬৯.২০ | ১৪৩.৮৭ | ১ | ৮ | ১০০ |
| ২০২০ | কে এল রাহুল | কিংস ইলেভেন পাঞ্জাব | ১৪ | ৬৭০ | ৫৫.৮৩ | ১২৯.৩৪ | ১ | ৫ | ১৩২* |
| ২০২১ | রুতুরাজ গায়কোয়াড় | চেন্নাই সুপার কিংস | ১৬ | ৬৩৫ | ৪৫.৩৫ | ১৩৬.২৬ | ১ | ৪ | ১০১* |
| ২০২২ | জস বাটলার | রাজস্থান রয়্যালস | ১৭ | ৮৬৩ | ৫৭.৫৩ | ১৪৯.০৫ | ৪ | ৪ | ১১৬ |
| ২০২৩ | শুভমান গিল | গুজরাট টাইটান্স | ১৭ | ৮৯০ | ৫৯.৩৩ | ১৫৭.৮০ | ৩ | ৪ | ১২৯ |
| ২০২৪ | বিরাট কোহলি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৫ | ৭৪১ | ৬১.৭৫ | ১৫৪.৬৯ | ১ | ৫ | ১১৩* |
| ২০২৫ | সাই সুধার্সন | গুজরাট টাইটান্স | ১৫ | ৭৫৯ | ৫৪.২১ | ১৫৬.১৭ | ১ | ৬ | ১০৮* |
উল্লেখযোগ্য কয়েকটি তথ্যঃ
সর্বশেষ ৩টি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের পারফরম্যান্স
মতামত
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আপনার পছন্দের সেরা খেলোয়াড় কে? আপনার উত্তরটি খেলা ডেস্ক কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এছাড়া আইপিএল এর সকল আপডেট খবর পেতে খেলা ডেস্ক ক্রিকেট পাতা ভিজিট করুন।
আরও পড়ুনঃ আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকা দেখুন
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান কার?
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান বিরাট কোহলির, তিনি ২০১৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেন।
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?
আইপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি ৪টি করে করেছেন বিরাট কোহলি ও জস বাটলার।
আইপিএল সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?
আইপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি ৪টি করে করেছেন বিরাট কোহলি ও জস বাটলার।
আইপিএল সবচেয়ে বেশি রান কার?
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান বিরাট কোহলির, তিনি ২০১৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেন।
আইপিএল খেলা শুরু কবে ২০২৬?
এবারের ২০২৬ আইপিএল আসরটি আগামী ২৮শে মার্চ শুরু হবে।


