আইপিএল ২০২৬ সিজন শুরু হবে ২৮শে মার্চ তারিখে, আর এবারের আসরে অলরাউন্ডারদের দাপট একেবারে অন্য মাত্রায় দেখা যাবে। ব্যাটে ও বলে দু’দিকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন যারা, তাদের মূল্য এবার আরও বেড়েছে বহুগুন। মিনি-অকশন থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স সবকিছু মিলিয়ে কারা এখন সেরা অলরাউন্ডার, খেলা ডেস্ক এর এই নিবন্ধে চলুন দেখে আসি আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার তালিকা।
- আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার
- ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)
- ভেঙ্কটেশ আইয়ার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
- লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)
- রবীন্দ্র জাদেজা (রাজস্থান রয়্যালস)
- হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স)
- মিচেল মার্শ (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)
- আইপিএল ২০২৬ সেরা ৭ জন অলরাউন্ডারের তালিকা
- মতামত
- সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার
আসন্ন আইপিএল ২০২৬ এবারের আসরে যে সকল সেরা অলরাউন্ডাররা তাদের সেরা পারফরমেন্স দিতে মুখিয়ে আছে, তাদের মধ্যে অন্যতম কয়েকজন অলরাউন্ডারের উল্লেখযোগ্য তথ্য নিচে তুলে ধরা হলোঃ

ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)
ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার আইপিএল ২০২৬ এর নিলামে সর্বোচ্চ দামী খেলোয়াড়ের তকমা পেয়ে সবচেয়ে বড় তারকায় পরিণত হয়েছে। অকশনে তিনি হয়েছেন সবচেয়ে দামি ওভারসিজ প্লেয়ার, প্রায় ২৫ কোটি ভারতীয় রুপীতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। ব্যাটে বিধ্বংসী শট আর ১৪০+ কিলোমিটার গতির বল দু’দিকেই সমান দাপট তার। আগের সিজনে ইনজুরিতে ছিলেন গ্রিন, কিন্তু এবার ফিরে এসে ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রমাণ করবে।
ভেঙ্কটেশ আইয়ার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ইন্ডিয়ান অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নাম ভেঙ্কটেশ আইয়ার। টপ-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বল করে দলকে দারুনভাবে ব্যালেন্স রাখেন। আগের মেগা-অকশনে বিশাল দাম পেয়েছিলেন তনি, এবার ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -তে যোগ দিয়ে নতুন করে নিজেকে চেনাতে চলেছেন। লিডারশিপ স্কিলও তার বড় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে।
লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)
লিয়াম লিভিংস্টোন -কে পাওয়ার হিটিংয়ের রাজা বলা হয়ে থাকে। ইংলিশ এই অলরাউন্ডার ঝড়ো ব্যাটিং করতে ওস্তাদ, অন্যদিকে তার অফ-স্পিনে উইকেট তুলে নেওয়াটাও প্রতিনিয়ত খেলার অংশ। অকশনে ৮ কোটির কাছাকাছি দামে সানরাইজার্স হায়দরাবাদ -এ যোগ দিয়েছেন লিভিংস্টোন। মিডল-ওভারে তার বোলিং আর ফিনিশিংয়ের সক্ষমতা দলকে অনেক ম্যাচ জিতিয়ে দেয়ার প্রমান রয়েছে।
রবীন্দ্র জাদেজা (রাজস্থান রয়্যালস)
রবীন্দ্র জাদেজা আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ফিল্ডিংয়ের ‘স্যার’ হিসেবে সকলেই তাকে চিনে থাকেন। বাঁহাতি স্পিনে উইকেট তুলে নেওয়া, মিডল অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং এবং অসাধারণ ফিল্ডিং দিয়ে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আইপিএল ২০২৬ -এ চেন্নাই সুপার কিংস থেকে ট্রেড হয়ে রাজস্থান রয়্যালসে ১৪ কোটি রুপীতে যোগ দিয়েছেন। সিনিয়র প্লেয়ার হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি স্পিন বোলিংয়ের মূল ভরসার জায়গা হিসেবে কাজ করেন তিনি।
ক্যারিয়ার হাইলাইটস: ২৫০ এর অধিক আইপিএল ম্যাচ, একাধিকবার আইপিএল চ্যাম্পিয়ন (চেন্নাই সুপার কিংস -এর সাথে ৩ বার, রাজস্থান রয়্যালস -এর সাথে ১ বার)।
হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স)
আইপিএলে ‘ব্যাটিং অলরাউন্ডারদের মধ্যে অন্যতম বিধ্বংসী নাম হার্দিক পান্ডিয়া। ডানহাতি মিডিয়াম পেস বল করে উইকেট নেওয়া এবং লোয়ার মিডল অর্ডারে বিশাল ছক্কা হাঁকানো তার স্পেশালিটি। আইপিএল ২০২৬ -এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে খেলবেন। মুম্বাইতে হার্দিক রিটেইন হয়েছেন প্রায় ১৬.৩৫ কোটি রুপীতে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বোলিংয়ে ডেথ ওভারে এবং ব্যাটিংয়ে ফিনিশারের ভূমিকায় তার অবদান অপরিসীম।
ক্যারিয়ার হাইলাইটস: মুম্বাই ইন্ডিয়ান্স -এর সাথে একাধিক টাইটেল জয় (২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০), গুজরাট টাইট্যান্স -এর অধিনায়ক হয়ে ২০২২ -এ ট্রফি জয়। আইপিএলে ১৫০ এর অধিক ম্যাচে ২৭০০ এর অধিক রান ও একাধিক উইকেট।
মিচেল মার্শ (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)
মিচেল মার্শ অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার পাওয়ার-প্লে থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গায় বিধ্বংসী। ব্যাটে বড় শট ও বলে মিডিয়াম পেসে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি। আইপিএল ২০২৬ -এ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে রিটেইন হয়েছেন ৩.৪ কোটি রুপীতে। ওপেনিংয়ে বা টপ অর্ডারে ব্যাট করেন এবং বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত তিনি।
ক্যারিয়ার হাইলাইটস: আইপিএলে ৫৫ এর অধিক ম্যাচে ১২৯০ এর অধিক রান (১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি) এবং বোলিং -এ ৩৭টি উইকেট।
আইপিএল ২০২৬ সেরা ৭ জন অলরাউন্ডারের তালিকা
আইপিএল ২০২৬ সিজনে অলরাউন্ডারদের অসাধারণ দাপট দেখতে চলেছি আমরা। নিচে অকশন মূল্য, দল এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তি করে টপ ৮ সেরা অলরাউন্ডারের তালিকা ছক দেওয়া হলোঃ
| ক্রম | খেলোয়াড়ের নাম | দল | অকশন/রিটেইন মূল্য | বিশেষত্ব |
|---|---|---|---|---|
| ১ | ক্যামেরন গ্রিন | কলকাতা নাইট রাইডার্স | ₹২৫.২০ কোটি | সবচেয়ে দামি ওভারসিজ অলরাউন্ডার, পাওয়ার-হিটিং + ফাস্ট-মিডিয়াম বোলিং |
| ২ | হার্দিক পান্ডিয়া | মুম্বাই ইন্ডিয়ান্স | ₹১৬.৩৫ কোটি (রিটেইন) | অধিনায়ক, পেস বোলিং + ফিনিশার ব্যাটিং |
| ৩ | ভেঙ্কটেশ আইয়ার | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ₹৭.০০ কোটি | টপ-মিডল অর্ডার ব্যাটিং + মিডিয়াম পেস |
| ৪ | রবীন্দ্র জাদেজা | রাজস্থান রয়্যালস | ₹১৪.০০ কোটি (ট্রেড) | স্পিন বোলিং + অসাধারণ ফিল্ডিং + ফিনিশিং |
| ৫ | মিচেল মার্শ | লক্ষ্ণৌ সুপার জায়ান্টস | ₹৩.৪০ কোটি | পাওয়ার-প্লে বিধ্বংসী ব্যাটিং + মিডিয়াম পেস |
| ৬ | লিয়াম লিভিংস্টোন | সানরাইজার্স হায়দরাবাদ | ₹৮ কোটি | পাওয়ার-হিটিং + অফ-স্পিন |
| ৭ | প্রশান্ত বীর | চেন্নাই সুপার কিংস | ₹১৪.২০ কোটি | আনক্যাপড সেনসেশন, লেফট-আর্ম স্পিন + আক্রমণাত্মক ব্যাটিং |
মতামত
আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডারের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড় কে? আপনার উত্তরটি খেলা ডেস্ক -কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এছাড়া আইপিএল ২০২৬ সকল দলের পরিসংখ্যান জানতে খেলা ডেস্ক পরিসংখ্যান পাতা ভিজিট করুন।
আরও পড়ুনঃ আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে দেখুন বিস্তারিত
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার কে?
আইপিএল ২০২৬ সেরা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় কে?
আইপিএল ২০২৬ সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন, কলকাতা নাইট রাইডার্স তাকে ২৫.২০ কোটি রুপীতে দলে যুক্ত করেছে।
ক্যামেরন গ্রিন কোন দেশের খেলোয়াড়?
ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়া জাতীয় দলের অলরাউন্ডার হিসেবে খেলেন।
আইপিএল শুরু কবে?
আইপিএল ২০২৬ এবারের আসর আগামী ২৮শে মার্চ তারিখে শুরু হবে।



